© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবকে ছেড়ে দিলো কলকাতা, মোস্তাফিজকেও রাখলো না রাজস্থান

শেয়ার করুন:
সাকিবকে ছেড়ে দিলো কলকাতা, মোস্তাফিজকেও রাখলো না রাজস্থান
মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ০১ ডিসেম্বর, ২০২১
আসন্ন আইপিএলের আগে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। একই সঙ্গে মোস্তাফিজুর রহমানকেও রাখলো না রাজস্থান রয়্যালস।

এ দুই বাংলাদেশিকে ছাড়াই মঙ্গলবার (৩০ নভেম্বর) আগামী আইপিএলের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ও পারিশ্রমিক প্রকাশ করেছে।

গত আসর থেকে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় (সর্বোচ্চ দুজন বিদেশি) ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল। এই চারজনে জায়গায় হয়নি সাকিবের। কলকাতা ধরে রেখেছে সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, বরুন চক্রবর্তী ও ভেঙ্কাটেশ আইয়ারকে।

রাজস্থান একজন বিদেশিসহ ধরে রেখেছে তিনজনকে। তারা হলেন সাঞ্জু স্যামসন, জস বাটলার ও যশবি জাসওয়াল। একজন কম থাকলেও রাখা হয়নি মুস্তাফিজকে।

মন্তব্য করুন