কোভিড টেস্টে নেগেটিভ, দলের সঙ্গে অনুশীলনে সাকিব
০৪:০৩ পিএম | ০২ ডিসেম্বর, ২০২১
চট্রগ্রাম টেস্টে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। ঢাকা টেস্টকে সামনে রেখে কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ায় দলের সাথে যোগ দেয়ার অনুমতি মিলেছে সাকিবের।
গত কয়েকদিন ধরে একাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেন সাকিব। আজ সকালেও অনুশীলন করেছেন ইনডোরে।
২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দলের সঙ্গে অনুশীলনে
নামেন সাকিব।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ ফিল্ডিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশির ইঞ্জুরিতে পরেন সাকিব।
আগামী ৪ ডিসেম্বর (শনিবার) শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।