© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

শেয়ার করুন:
মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ০৪ ডিসেম্বর, ২০২১
দুইম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়িয়েছে।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে দেশের তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। এই ম্যাচে ওপেনিং করতে দেখা যাবে তাকে।

এই ম্যাচে দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং খালেদ আহমেদ।  ৬ জন ব্যাটার, ৪ জন বোলার ও ১ জন অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

মন্তব্য করুন