© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবকে রেখে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা

শেয়ার করুন:
সাকিবকে রেখে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা
মোজো রিপোর্ট
০৬:২১ পিএম | ০৪ ডিসেম্বর, ২০২১
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুঞ্জন ছিল নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু তাকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউ জিল্যান্ডে যাচ্ছে জাতীয় দল। 

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শেষ হবে ৮ ডিসেম্বর। পরদিনই বাংলাদেশ উড়াল দেবে নিউজিল্যান্ডে। নিউ জিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন প্রটোকলের কারণে বাংলাদেশকে আগেভাগে যেতে হচ্ছে। 

পহেলা জানুয়ারী প্রথম টেস্ট মাউন্টাউনে ও ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। 

বাংলাদেশের ১৮ সদস্যের দলঃ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ। 

মন্তব্য করুন