তুমুল বর্ষণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
০৩:৫১ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২১
ঘূর্ণিঝড় 'জাওয়াদ' এর প্রভাবে সারাদিন বৃষ্টি হয়েছে মিরপুরে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৩.২ ওভারে দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৮ রান।
রবিবার (৫ ডিসেম্বর) মধ্যাহ্নভোজের পর ৩০ মিনিটে মাত্র ৬.২ ওভার খেলা হয়েছে এরপর আবারো তুমুল বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত আম্পায়াররা দ্বিতীয় দিনের বাকি খেলা পরিত্যক্ত করেন। পাকিস্তানের আজহার আলী ৫২ এবং বাবর আজম ৭১ রানে ক্রিজে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৬৩.২ ওভার।
শফিক ২৫, আজহার ৫২*, বাবর ৭১*)
(তাইজুল ২/৪৯)