© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা টেস্টের তৃতীয়দিনে ভারী বর্ষণ, দুই দলের হোটেলে অবস্থান

শেয়ার করুন:
ঢাকা টেস্টের তৃতীয়দিনে ভারী বর্ষণ, দুই দলের হোটেলে অবস্থান
মোজো রিপোর্ট
১০:২৮ এএম | ০৬ ডিসেম্বর, ২০২১
ঢাকা টেস্টের প্রথমদিন আবহাওয়া অনুকূল না থাকায় সেদিন শেষ সেশন হয়নি। দ্বিতীয়দিন অর্থাৎ রোববার সকাল থেকে শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টি রাতে চারী বর্ষণে রূপ নেয়, আজ সকাল পর্যন্ত রয়েছে বৃষ্টির চাপ।

শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা সকাল ৯.৩০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও হোটেল থেকে বের হতে পারেনি দুই দল।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা ভারি মাত্রায় রূপ নিয়ে রোববার রাত থেকে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে। ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। গতকাল দ্বিতীয় দিনও নির্ধারিত সময় শুরু করা যায়নি খেলা।

তৃতীয় দিনে আজ ম্যাচের সময় আধাঘণ্টা আগিয়ে আনলেও লাভ হয়নি। টানা বর্ষণের কারণে খেলা তো শুরু করা সম্ভবই হয়নি, এমনকি হোটেল থেকেই বের হতে পারেনি দুই দল।

রবিবার (৫ ডিসেম্বর) মধ্যাহ্নভোজের পর ৩০ মিনিটে মাত্র ৬.২ ওভার খেলা হয়েছে এরপর আবারো তুমুল বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত আম্পায়াররা দ্বিতীয় দিনের বাকি খেলা পরিত্যক্ত করেন। পাকিস্তানের আজহার আলী ৫২ এবং বাবর আজম ৭১ রানে ক্রিজে অপরাজিত আছেন। 

মন্তব্য করুন