ঢাকা টেস্ট: বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত
০৩:১৬ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২১
বৃষ্টিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাতভর বৃষ্টি হয়েছে। একই দৃশ্য দেখা গেছে সোমবার সকাল থেকে।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার এই টেস্টের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে দুই দলই এখন হোটেলে অবস্থান করছেন।
এই টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকেই। ৫৭ ওভার খেলা হয়েছিল। পরে আলোর স্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। ক্রিজে আছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।