© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব : পাপন

শেয়ার করুন:
পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব : পাপন
মোজো রিপোর্ট
০৪:৩৮ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২১
অনেক নাটকীয়তার পর অবশেষে সাকিব আল হাসানের আবেদনকৃত ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে নিউজিল্যান্ড সফরে এই বাঁহাতি অল-রাউন্ডার যাচ্ছেন না।

আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণার দিন গত শনিবার জন্ম নিয়ে বড় নাটকীয়তার। গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না।

এর আগে সাংবাদিকদের প্রশ্নে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিবের থেকে লিখিত কোনো আবেদন তারা পাননি। পাপনের সংবাদ সম্মেলনের পরপর দল ঘোষণা হয়। এর ঘণ্টাখানেকের মাঝেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির লিখিত আবেদন করেন সাকিব।

মন্তব্য করুন