© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনের শুরুতেই ভাঙলো বাবর-আজহার জুটি

শেয়ার করুন:
দিনের শুরুতেই ভাঙলো বাবর-আজহার জুটি
মোজো রিপোর্ট
১১:৪৯ এএম | ০৭ ডিসেম্বর, ২০২১
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের প্রথম তিন দিন ছিল বৃষ্টির কবলে। চতুর্থ দিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয়েছে সকাল ১০টা ৫০মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। প্রথম সেশন চলবে ১২টা ৪০ পর্যন্ত। আজ সারাদিনে হবে ৮৬ ওভার। 

বৃষ্টির বাধায় তৃতীয় দিন শেষে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছিল। প্রথম দিনে ৫৭ ওভার খেলা হয়েছিল। গত দুইদিনে মাত্র ৬.২ ওভার খেলা হয়েছে। 

চতুর্থ দিনের দশম বলেই উইকেট নিলেন ডানহাতি পেসার এবাদত। আজহার আলীকে সাজঘরে ফিরেছেন ৫৬ রানে। আজহারের আউটে ভেঙে যায় ১২৩ রানের জুটি। এরপরই দলীয় ১৯৭ রানে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে এলবির ফাঁদে ফেলে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পেলেন খালেদ আহমেদ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১২ রান। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান ফাওয়াদ ও রিজওয়ান।

মন্তব্য করুন