© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০০ রান তুলে পাকিস্তানের প্রথম ইনিংস ঘোষণা

শেয়ার করুন:
৩০০ রান তুলে পাকিস্তানের প্রথম ইনিংস ঘোষণা
মোজো রিপোর্ট
০২:৩৭ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২১
ঢাকা টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৯৮.৩ ওভারে ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করলো পাকিস্তান দল।

ফাওয়াদ আলম ৯৬ বলে ৫০ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৯৪ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন।
 
এখন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

এর আগে দিনের প্রথম সেশনে ১৯.৪ ওভারে ২ উইকেটে ৫৪ রান করে পাকিস্তান।

দিনের দশম বলেই উইকেট নেন ডানহাতি পেসার এবাদত। উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে দেন অভিজ্ঞ ব্যাটার আজহার আলিকে। পাক ওপেনার সাজঘরে ফিরেন ৫৬ রানে।আজহারের আউটে ভেঙে যায় ১২৩ রানের জুটি। 

মন্তব্য করুন