৭ উইকেটে ৭৬ রানে দিন শেষ করল বাংলাদেশ
০৫:১০ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২১
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ২৬ ওভারেই ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল।
আলো স্বল্পতায় চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করলো আম্পায়াররা। ৭৬ রানে দিন শেষ করল বাংলাদেশ।
আগামীকাল ফলো অন এড়াতে আরও ২৫ রান দরকার হবে বাংলাদেশের। সাকিব ২৩ রানে ক্রিজে আছেন। ফলোঅন এড়ানোর জন্য তাকে খেলতে হবে দায়িত্ব নিয়ে।