লিটন-মুশফিকের জুটিতে ম্যাচ বাঁচানোর চেষ্টায় বাংলাদেশ
১২:৩৫ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২১
দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিন ফলোঅনে নেমেও ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের। ২৫ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট।
লাঞ্চে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান। মুশফিক-লিটনের অপরাজিত জুটি ৪৭ রানের। লিটন ২৭, মুশফিক ১৬ রানে অপরাজিত আছেন।
এর আগে বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের শেষ দিনে মাত্র ৬ ওভার ব্যাটিং করে ১১ রান যোগ করতেই ৩ উইকেট হারায় এতে প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ।