সাকিব-তামিম-মুশফিকদের নতুন কোচ একজন ভারতীয়!
সাকিব তামিম মুশফিকদের নতুন কোচ হতে যাচ্ছেন একজন ভারতীয়। আর সেটা নতুন বছরের শুরু থেকে। ক্রিকেট বোর্ড এরই মধ্যে তার সঙ্গে আলোচনা শুরু করেছে।
বিসিবি সূত্র জানায়, নতুন এই কোচ একজন তামিলনাডুর বাসিন্দা। ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার। ক্রিকেট কমেন্টেটর হিসেবেও তিনি পরিচিত।
আর সেই ব্যাক্তি হলেন ভারতের সাবেক ক্রিকেটার উরকেরি ভেঙ্কট রমন (ডব্লিউ বি রমন)। নতুন বছরে টিম টাইগারকে তুলে দেওয়া হাতে পারে রমনের হাতে।
খেলোয়াড়ি জীবনে তামিল নাড়ুর ক্রিকেটার রমন ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন ১১টি টেস্ট ও ২৭টি ওয়ানডে ম্যাচ। খেলোয়াড়ি জীবনে তেমন সফল না হলেও কোচিং ক্যারিয়ারে দীর্ঘ ১৯ বছর ধরে বেশ নাম কুড়িয়েছেন তিনি।
২০০৭ সালে নিজের রাজ্য তামিল নাড়ুর কোচ হিসেবে কাজ করার আগে দুই দফায় (২০০১-০২, ২০১০-১৩) বেঙ্গলের দায়িত্বে ছিলেন রমন। এছাড়া আইপিএলে ২০১৩ সালের কিংস এলেভেন পাঞ্জাবের সহকারী কোচ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং উপদেষ্টা ছিলেন তিনি। সবশেষ ভারতীয় নারী দলের কোচ ছিলেন।
২০১৫ সাল থেকে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যাশনাল একাডেমির ব্যাটিং উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। এ সময় ভারতীয় 'এ' দল, দুলিপ ট্রফি এবং অনুর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করেছেন রমন।
চলতি বছরের মার্চ থেকে তিনি আর কোন দায়িত্বে নেই। যে কারণে তার সঙ্গে জোর যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।