© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ

শেয়ার করুন:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ
মোজো রিপোর্ট
০৫:৩৩ পিএম | ১৭ ডিসেম্বর, ২০২১
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারাল  বাংলাদেশ।

আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এই ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।

ম্যাচের ৬ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।

মন্তব্য করুন