করোনা ভাইরাসে আক্রান্ত নাদাল
০১:৩৫ পিএম | ২১ ডিসেম্বর, ২০২১
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। আবুধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে খেলে স্পেনে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।
সোমবার এক টুইট বার্তায় ৩৫ বছর বয়সী নাদাল একথা জানান।
তিনি বলেন, কিছু অস্বস্তিকর মুহূর্ত পার করেছেন, তবে শিগগিরই ভালো বোধ করার আশা করছেন তিনি।
তবে করোনা আক্রান্ত হওয়ায় ১৭ জানুয়ারি থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নাদালের অংশ নেয়া এখন অনেকটাই অনিশ্চিত।
কুয়েত ও আবু ধাবিতে থাকার সময়ে প্রতিটি কোভিড পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছিল। সবশেষ গত শুক্রবার করানো পরীক্ষার ফলও ছিল নেগেটিভ। দেশে ফিরে করানো পরীক্ষায় ফল আসে পজিটিভ।