© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবির নতুন কমিটিতে কে কোন পদে?

শেয়ার করুন:
মিনহাজ চৌধুরী, মোবাইল জার্নালিস্ট
০৮:৩৫ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র দ্বিতীয় বোর্ড সভায় আলোচিত ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। আগে তিনি ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
 
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক।

কয়েক ঘন্টার বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘোষণা বিসিবি সভাপতি ঘোষণা করেন নতুন কমিটি।

একনজরে বিসিবির নতুন কমিটিতে যে পদে যারা - 

ক্রিকেট অপারেশন্স: চেয়ারম্যান জালাল ইউনুস।

ফ্যাসাটিলিটজ কমিটি: চেয়ারম্যান আকরাম খান।

মিডিয়া কমিটি: চেয়ারম্যান তানভীর টিটো, ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস।

গেম ডেভেলপমেন্ট: চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা।

হাই পারফরম্যান্স ইউনিট: চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান

টুর্নামেন্ট কমিটি: চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান সুজন

গ্রাউন্ডস কমিটি: চেয়ারম্যান মাহাবুব আনাম

বাংলা টাইগার্স: চেয়ারম্যান কাজী এনাম আহমেদ

স্কুল ক্রিকেট: চেয়ারম্যান ওবায়েদ নিজাম, ভাইস চেয়ারম্যান টিটো

মন্তব্য করুন