© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ বেলা ১২টায়

শেয়ার করুন:
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ বেলা ১২টায়
মোজো রিপোর্ট
০৮:৫৮ এএম | ২৭ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট হবে আজ সোমবার।  রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট শুরু হবে বেলা ১২টায়। এই ড্রাফট থেকে স্কোয়াড তৈরি করবে অংশগ্রহণকারী ৬ দল।
ড্রাফটের আগে দলগুলো ১ জন স্থানীয় এবং ৩ জন করে বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার। যেখানে ড্রাফট লিস্টে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে বড় কোন তারকা ক্রিকেটারের নাম নেই। 
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু বিপিএলে এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ৫০ লাখ থেকে বেড়ে এবার ৭০ লাখে ঠেকেছে। এবার ক্যাটাগরি করা হয়েছে ৬টি। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত। দ্বিতীয় ভাগ ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ২৫ থেকে বাড়িয়ে ৩৫ লাখ করা হচ্ছে। ‘সি’ ক্যাটাগরির যারা আগে ১৮ লাখ টাকা করে পেতেন, এবার তাদের দেওয়া হবে ২৫ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরি ১৮, ‘ই’ ক্যাটাগরি ১২ এবং সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৫ লাখ টাকা করে।

মন্তব্য করুন