© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ

শেয়ার করুন:
বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ
মোজো রিপোর্ট
০৪:৪৫ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২১
ফেডারেশন কাপ ফুটলের চলতি আসরে অংশ না নেয়ায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে পাশাপাশি ফেডারেশন কাপের পরবর্তী আসরে দল দুটিকে নিষিদ্ধ করা হয়েছে।

আজ সোমবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া  হয়েছে। 

ফেডারেশন কাপের উদ্বোধনী দিন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিজেদের ম্যাচে অংশ নেয়নি। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রেফারিজ ও ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে।

ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা কিংস এবং বারিধারাকে এই টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করেছে বলে গণ্য করেছে। গ্রুপের অবশিষ্ট ম্যাচেও তাদের অন্য প্রতিপক্ষকে একই ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে। 

এর ফলে আগামী মৌসুমের ফেডারেশন কাপেও অংশ নিতে পারবে না বাংলাদেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। 

দুটি ক্লাবকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাচ লাখ জরিমানার পরেও বাফুফে কার্যনির্বাহী কমিটি টুর্নামেন্টের ক্ষতিপূরণ হিসেবে আরো আর্থিক জরিমানা ধার্য করতে পারবে এই দুই দলের উপর। ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে দিতে হবে। তবে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের বিপরীতে আপিলের সুযোগ রয়েছে।

মন্তব্য করুন