বিপিএলের ফেসবুক পেজ হঠাৎ উধাও!!
০৭:২৬ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২১
অবাক করা হলেও সত্যি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ই সম্ভবত বিশ্বের একমাত্র ক্রিকেট লিগ যার কোনো অফিসিয়াল ফেসবুক পেজ বর্তমানে নেই।


বিষ্ময়কর বিষয় হলো গতদিনেও ভেরিফাই করা পেজটি ছিলো, কিন্তু পেজটির নাম পরিবর্তন করে Rabbitholebd হয়েছে বলে দেখা গেছে। ব্যাপারটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
বিপিএল শুরু হবে ২০২২ সালের ২১শে জানুয়ারি থেকে এবং শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট গতকাল রাজধানীর একটি পাচঁ তারকা হোটেলে সম্পন্ন হয়েছে। অথচ বর্তমানে বিপিএলের অফিশিয়াল কোনো পেজ নেই।