৬ উইকেটে ৫২১ রান করে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ঘোষণা
০৭:৩৮ এএম | ১০ জানুয়ারি, ২০২২
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথমদিনে নিউজিল্যান্ডের মাত্র এক উইকেট তুলতে পেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালে হতাশা বাড়িয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। রানপাহাড়ের পথে এগিয়ে চলছে কিউইরা। বিপরীতে প্রথম সেশনে ৪ উইকেট তুলে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে টাইগাররা।
সোমবার লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকরা তুলেছে ৫ উইকেটে ৪২৩ রান। প্রথম সেশনে তারা যোগ করেছে ৭৪ রান। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে ল্যাথাম ৩৪৩ বলে ৩২ চারে ২১৫ রানে অপরাজিত আছেন।