© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলতি মাসে বাংলাদেশে আসছে আফগানিস্তান

শেয়ার করুন:
চলতি মাসে বাংলাদেশে আসছে আফগানিস্তান
মোজো ডেস্ক
০৩:২৩ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২২
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা।

বিপিএলের পরেই শুরু হবে সিরিজ দুটি। ম্যাচগুলো ঢাকার বাইরে আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির, তবে উইকেটের কারণে সিলেটের পরিবর্তে মিরপুরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি এই সিরিজ। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গড়াবে চট্টগ্রামের মাঠে।

এদিকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একদিনের ম্যাচগুলো মর্যাদা পাবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের।

মন্তব্য করুন