মিঠুনের ব্যাটিংয়ে সিলেটের লড়াকু সংগ্রহ
০২:৩১ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২২
অবশেষে রানের দেখা পেলেন মোহাম্মদ মিঠুন। গত চারটি ম্যাচে মিঠুনের সর্বোচ্চ ইনিংস ছিল ১৭ রানের।
ঢাকার প্রথম পর্ব আর চট্টগ্রাম পর্ব মিলে বেশ বাজে ব্যাটিং করেছিলেন এই ডান হাতি ব্যাটার। তবে আজ খুলনার বিপক্ষে পেয়েছেন অর্ধশতকের ইনিংস। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই লড়াই করার পুঁজি পেল সিলেট সানরাইজার্স। ৫১ বলে ৬টি চার ও ৪টি ছয়ে খেলেন ৭২ রানের ইনিংস।
শেষ পর্যন্ত সিলেট ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪২ রানের লড়াকু ইনিংস। খুলনার পক্ষে ২ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন নাবিল সামাদ, কামরুল ইসলাম ও সৌম্য সরকার।
আসরের ১৭তম ম্যাচে খুলনা টাইগার্স টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেট সানরাইজার্সকে। ব্যাট করতে নেমে শুরুটা ছিল মন্থর। ঢাকার উইকেটে রান তোলা এমনিতেই কঠিন।