© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল

শেয়ার করুন:
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
মোজো ডেস্ক
০৩:০২ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডে হতে যাওয়া এই বিশ্ব আসরে অংশ নিতে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দেশ ছাড়ছে টিম টাইগ্রেস। তবে দেশ ছাড়ার দিনই এক ক্রিকেটার ও দুই স্টাফের করোনা পজিটিভ আসায় তাদের ছাড়াই বিশ্বকাপ মিশনে গেল জ্যোতি-সালমারা।

জানা গেছে, দুপুর দেড়টা নাগাদ নারী দল নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড পৌঁছে অকল্যান্ডে ১০ দিনের রুদ্ধদ্বার কোয়ারেন্টাইন করবেন টাইগ্রেসরা। এরপর ১৫ ফেব্রুয়ারি সেখানেই হবে প্রি-ক্যাম্প। চলবে ২৪ তারিখ পর্যন্ত। যেখানে স্থানীয় ডেভেলপমেন্ট টিমের সঙ্গে হবে দুটি আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি থেকে গোটা দল চলে যাবে আইসিসির প্রোটোকলে। সেখানেও খেলবে আরও দুইটা প্রস্তুতি ম্যাচ।

নারী বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়াবে আগামী ৪ মার্চ। আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ৫ মার্চ। এরপর দু’দিন বিরতি দিয়ে ৭ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। ১৪ মার্চ তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে জ্যোতিরা।

প্রতিপক্ষ ভারতের মোকাবিলায় ২২ মার্চ মাঠে নামবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। সব ম্যাচ বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আসরের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩০ ও ৩১ মার্চ। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন