তুমুল বৃষ্টিতে এবারের বিপিএলের প্রথমবার ম্যাচ পরিত্যক্ত
০৪:৫৯ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২২
চলতি বিপিএলের ১৯তম ম্যাচটা ভেসে গেল বৃষ্টিতে। শুক্রবার দুপুরে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় মুখোমুখি হবার কথা ছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। তবে দুপুরের হঠাত বৃষ্টিতে নির্দিষ্ট সময়ে টস হয়নি।
অনবরত বৃষ্টিতে ম্যাচ শুরু হতে পারেনি নির্দিষ্ট সময়েও। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত বেলা ৩টা ৫০ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পাচ্ছে ১টি করে পয়েন্ট।