© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

শেয়ার করুন:
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
মোজো ডেস্ক
১১:৩২ এএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২২
ব্রাজিলের মাটিতেই ২০২১ সালে স্বাগতিক ব্রাজিলকেই হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা। এবার ফুটবলের আরেক সংস্করণ ফুটসালের সেমিফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ফুটসালের ব্রাজিল-আর্জেন্টিনার সেমিফাইনালে নির্ধারিত ৪০ মিনিটে ৩-৩ গোলে ড্র করে। এরপর যোগ করা সময়েও কোনো দলই গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই নিজেদের প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়। 


এরপর আর্জেন্টাইন গোলকিপার সেরমিয়েন্তো ব্রাজিলের দ্বিতীয় শটটাও ঠেকিয়ে দেন। নিজেদের দ্বিতীয় শটে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। তৃতীয় শটে অবশ্য ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই গোল করে। এরপর দুই দলই চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হয়। ফলে টাইব্রেকার শেষে ২-১ গোলে এগিয়ে থেকে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। 

মন্তব্য করুন