টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের সংগ্রহ ২১৫
০৩:০৫ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২২
টস জিতে আগে ব্যাটিং করে ২১৫ রানে আলআউট আফগানিস্তান।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। মাঝে প্রতিরোধ গড়েছিলেন নাজিবুল্লাহ জাদরান-মোহাম্মদ নবী। দুজনে পঞ্চম উইকেটের জুটিতে সর্বোচ্চ ৬৩ রান যোগ করেন। নবী ফিরলেও নাজিবুল্লাহ ছিলেন অবিচল। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। ৩৪ রান করেন রহমত শাহ। এ ছাড়া ত্রিশের ঘর পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান। ১টি উইকেট নেন মাহমুদউল্লাহ।