© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরাজ-আফিফের অবিশ্বাস্য জুটিতে দুর্দান্ত জয়

শেয়ার করুন:
মোজো রিপোর্ট
০৭:৩২ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২২
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 

আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

ম্যাচটিতে মাত্র ৪৬ রানে ৬টি উইকেটের পতন হলেও মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেনের দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়েছে। তারা দুইজন মিলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। 

মেহেদি হাসান মিরাজ ১২০ বল খেলে ৮১ রান করেন। অন্যদিকে আফিফ হোসেন ১১৫ বল খেলে ৯৩ রান করেন। 

ওয়ানডে ক্যারিয়ারে দুইজনেরই যা সর্বোচ্চ রানের ইনিংস। 

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তান: ৪৯.১ ওভারে ২১৫ (গুরবাজ ৭, ইব্রাহিম ১৯, রহমত ৩৪, শাহিদি ২৮, নাজিবউল্লাহ , নবি ১৭, রশিদ ০, মুজিব ০, ইয়ামিন ৫, ফারুকি ০*; মোস্তাফিজ ৯.১-০-৩৫-৩, তাসকিন ১০-০-৫৫-২, সাকিব ৯-১-৫০-২, শরিফুল ১০-১-৩৮-২, মিরাজ ১০-৩-২৮-০, মাহমুদউল্লাহ ১-০-৪-১)

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২১৯/৬ (তামিম ৮, লিটন ১, সাকিব ১০, মুশফিকুর ৩, ইয়াসির আলি ০, মাহমুদউল্লাহ ৮, আফিফ ৯৩, মিরাজ ৮১; ফজল হক ফারুকি ১০-১-৫৪-৪, মুজিব উর রহমান ১০-০-৩২-১, রশিদ খান ১০-১-৩-১)

মন্তব্য করুন