নবী-রশিদে বিধ্বস্ত বাংলাদেশ, ব্যাটিংয়ে অস্বস্তি তামিমের...
০২:৫০ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২২
ওপেনিংটা ভালোই করেছিলেন লিটন দাস। ম্যাচকে একাই টেনে নিয়ে গেছেন অনেক দূর। কিন্তু তারপরও ২‘শ রানের ঘর পার করতে পারল না টাইগাররা।
অধিনায়ক তামিম ইকবালের বিদায়ের পর লিটন দাস ও সাকিব আল হাসানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিল বাংলাদেশ। এরপরই হঠাৎ ধস। তাতেই শেষ হয়ে গেলো বড় পুঁজির সম্ভাবনা। শেষ পর্যন্ত ১৯২ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্তে নেয় টাইগার অধিনায়ক।
সতর্ক শুরুর পর দলকে প্রথম অস্বস্তি উপহার দেন তামিমই। প্রথম দুই ম্যাচের মতো এদিনও বাঁহাতি পেসার ফজল হক ফারুকির আড়াআড়ি বল খেলতে অসুবিধা হচ্ছিল তার। আউটও হন তেমন এক বলে। প্রথম দুই ম্যাচ থেকে তফাৎ হলো এবার এলবিডব্লিউর বদলে বোল্ড হন তামিম। ২৫ বলে তার ব্যাট থেকে আসে ১১ রান।