© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুরবাজের শতকে রেকর্ড ব্যবধানে জিতল আফগানিস্তান

শেয়ার করুন:
মোজো রিপোর্ট
০৬:৫৪ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২২
এর আগে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ১০টি ওয়ানডেতে এত বড় ব্যবধানে টাইগারদের হারাতে পারেনি আফগানরা। ঘরের মাঠে ৩ ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়ে তৃতীয় ম্যাচটায় নির্ভর ছিল বাংলাদেশ।

এই সুযোগটাই নিয়ে নিল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটা হেরে বিশ্বকাপ সুপার লিগের মূল্যবান ১০টি পইয়েন্ট হারাল টাইগাররা। চট্টগ্রামে আগে ব্যাট করে ৪৫ দশমিক ১ ওভারে ১৯২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে অনায়াস জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

মন্তব্য করুন