© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়ার্ন-মার্শের শোকে দুই মিনিটের নীরবতা শের-ই-বাংলায়

শেয়ার করুন:
ওয়ার্ন-মার্শের শোকে দুই মিনিটের নীরবতা শের-ই-বাংলায়
মোজো রিপোর্ট
০৩:৫৫ পিএম | ০৫ মার্চ, ২০২২
এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে ৭২ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তী উইকেট-রক্ষক রডনি মার্শ। তার মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতে অস্ট্রেলিয়া হারায় আরেক কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নকে।

এক দিনে দুই তারকার প্রয়াণে গভীর ভাবে শোকাহত অস্ট্রেলিয়া। সেই শোক ভাগাভাগি করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নীরবতা পালন করবে।

সে অনুযায়ী ম্যাচ শুরুর আগে দুই প্রয়াত ক্রিকেটারের জন্য এক মিনিট করে নীরব থাকেন দুই দলের ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, সমর্থক ও গণমাধ্যম কর্মীরা।

বিসিবি শোক বিজ্ঞপ্তিতে জানায়, অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ার্ন তর্কাতীতভাবে সর্বশ্রেষ্ঠ লেগ-স্পিনার। তিনি ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান। একই দিনে রডনি মার্শ ৭৪ বছর বয়সে মারা গেছেন অ্যাডিলেইডে। যিনি তার সময়ের সেরা উইকেটরক্ষক এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন আইকনিক ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হন। শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুর শোকে কাতর অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন, ক্রিকেটার, ভক্ত-সমর্থক ও অনুরাগীদের সঙ্গে বিসিবিও সমবদেনা প্রকাশ করেছে।

মন্তব্য করুন