© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোনালদোর হ্যাটট্রিক, ইউনাইটেডের জয়

শেয়ার করুন:
রোনালদোর হ্যাটট্রিক, ইউনাইটেডের জয়
মোজো ডেস্ক
১২:১৬ পিএম | ১৩ মার্চ, ২০২২
চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরেই নিজের রেকর্ড ভাঙলেন ক্রিস্তিয়ানো রোনালদো। অসাধারণ এক হ্যাটট্রিক করে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সবচেয়ে বেশি গোলের ‘সবশেষ রেকর্ডটাও’ ভেঙে দিলেন এই পর্তুগিজ তারকা। রোমাঞ্চকর লড়াইয়ে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষ চারে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় শনিবার রাতে টটেনহ্যাম হটস্পার্সকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল রেড ডেভিলরা। একই সঙ্গে লিগ টেবিলের চারে উঠে এসেছে দলটি।

প্রথম দুইবার রোনালদো ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর প্রতিবারই সমতায় ফিরে লড়াই জমিয়ে তোলে টটেনহ্যাম। শেষ দিকে রোনালদোই গড়ে দেন পার্থক্য। দুই ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল ইউনাইটেড।

গত রাউন্ডে ম্যানচেস্টার সিটির মাঠে ৪-১ গোলে হারের আগে ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। নিতম্বের চোটে সিটির মাঠে খেলতে পারেননি রোনালদো। এবার তিনিই দলের জয়ের নায়ক।

খেলার দ্বাদশ মিনিটে রোনালদোর চমৎকার গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ফ্রেদের ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে ২৫ গজ দূর থেকে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের শটে ওপরের কোণা দিয়ে বল জালে গিয়ে জড়ায়।

অষ্টাদশ মিনিটে টটেনহ্যামের বেন ডেভিস বল ইউনাইটেডের জালে পাঠালেও গোল পাননি, পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। ২৬তম মিনিটে দিয়োগো দালোতের দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে স্বাগতিকরা। কর্নারে কাছ থেকে এরিক ডায়ারের হেড গোললাইন থেকে হেডেই ফেরান পর্তুগিজ ডিফেন্ডার। 

'৩৫তম মিনিটে আর রক্ষা হয়নি ইউনাইটেডের। সফল স্পট কিকে সমতা টানেন হ্যারি কেইন। ডি-বক্সে দেজান কুলুসেভস্কির ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডার আলেক্স তেলেসের হাতে লাগলে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি'।

লিড পুনরুদ্ধার করতে ইউনাইটেডের লাগে স্রেফ তিন মিনিট। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে জেডন স্যানচো বল বাড়ান ছয় গজ বক্সের মুখে। প্রথম স্পর্শে জাল খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক রোনালদো'। 

মন্তব্য করুন