© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ. আফ্রিকায় একটি হলেও ম্যাচ জিততে চাই: সাকিব

শেয়ার করুন:
দ. আফ্রিকায় একটি হলেও ম্যাচ জিততে চাই: সাকিব
মোজো ডেস্ক
১২:৪২ এএম | ১৪ মার্চ, ২০২২
অবশেষে দক্ষিণ আফ্রিকার পথে সাকিব আল হাসান। সিরজিটা কঠিন হবে সরল স্বীকারোক্তি সাকিবের। যে কোন ফরম্যাটে অন্তত একটা ম্যাচ জয়ের টার্গেট থাকবে। প্রথম সেশন থেকেই দলের সঙ্গে থাকতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।

রোববার (১৩ মার্চ) রাত ১১ টার ফ্লাইটেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে বেশ ফুরফুরে মেজাজে চ্যাম্পিয়ন অলরাউন্ডার। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সাড়ে ৫ মিনিট কথা বলেন সাকিব ।

সাকিব জানালেন, 'প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিততে পারলে খুবই ভাল লাগবে। তবে অন্তত একটি ম্যাচ জেতার লক্ষ্য তার'। তিনি বলে গেলেন, ‘আমি চাই অন্তত একটি ম্যাচ জিততে। আর যদি সেটা হয়, তাহলে খুব ভাল হবে। আমার ধারণা পুরো দলেরই টার্গেট থাকবে সেটা।’

শরীর ও মনের দিক থেকে অবসাদগ্রস্ত থাকায় মাঝে যেতে চাননি। দেশ ছাড়ার আগে সাকিবের মনের অবস্থা কেমন? কতটা কতটা স্বস্তি নিয়ে যাচ্ছেন? এমন প্রশ্নে সাকিবের চট জলদি জবাব, ‘অনেকটাই স্বস্তির। দলের সঙ্গে থাকাটা সব সময়ই স্বস্তির ও সুখের। ভাল ব্যাপার। মজার ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। আশা করছি সামনেও থাকবে সেটা। দলের সঙ্গে থাকাটাই আনন্দের।’

আফগানদের বিপক্ষে সিরিজটিতে নিজেকে প্যাসেঞ্জারের আসনে দেখলেও এবার দক্ষিণ আফ্রিকায় কী ড্রাইভিং সিটে বসতে চান? এমন প্রশ্নে সাকিবের রসিকতামাখা জবাব, ‘কে না চায়? আমিও ড্রাইভিং সিটে থাকতে চাই।’

সাকিবের কাছে জানতে চাওয়া হয়, অনেক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা গিয়ে কতটা কী করতে পারবেন? এ প্রশ্নের জবাবে সাকিবের অন্যরকম উত্তর, ‘অনেক সময় জায়গা পরিবর্তনের সাথে সাথে মানসিকতারও পরিবর্ত ঘটে। আমি অমনটাই আশাই করছি। আমি সিউর যে আমি সব সময়ই টিমের সবার সাপোর্ট পাই। এবারও আশা করছি তারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি চেষ্টা করবো তার মূল্য দিতে।’

মন্তব্য করুন