© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন:
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মোজো ডেস্ক
০৫:০২ পিএম | ১৮ মার্চ, ২০২২
২০ বছরের পুরনো ইতিহাস ভাঙার লক্ষ্য নিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হয়েছে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ মাত্র চারটি ওয়ানডে ম্যাচ জিতেছে। এর মধ্যে একটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, একটি ইংল্যান্ডে ও বাকি দুটি ঢাকায়। এখনো দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ জেতা হয়নি টাইগারদের। এখন সেই ইতিহাস এবার ভাঙার লক্ষ্য টাইগারদের।

দুই দলই আজ নিজেদের সম্ভাব্য সেরা একাদশটি নামিয়েছে। 

বাংলাদেশ একাদশ:' তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান'।

দক্ষিণ আফ্রিকা একাদশ: 'কাইল ভেরেইন (উইকেটকিপার), জানেমান মালান, টেম্বা ভুবামা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকওয়েও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিদি'।

মন্তব্য করুন