© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার বছর পর ফিরছে এশিয়া কাপ

শেয়ার করুন:
চার বছর পর ফিরছে এশিয়া কাপ
মোজো ডেস্ক
০৪:১২ পিএম | ১৯ মার্চ, ২০২২
এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৭ আগস্ট। শনিবার সদস্য দেশগুলোর মাঝে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে স্বাগতিক দেশ ও তারিখ ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
 
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ফাইনাল শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। চলতি বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েনিট সংস্করণে।

এর আগে পাকিস্তানের আয়োজনে ২০২০ সালে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে পিছিয়ে যায়। এরপর তা ২০২১ সালের জুনে আয়োজনের সিদ্ধান্ত হয়।

তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এশিয়ান পরাশক্তি ভারত অংশ নেওয়ায় সেই আসরও পিছিয়ে যায়। স্থগিত হওয়া আসরটি ২০২৩ সালে আয়োজন করা হবে, সেবার ফরম্যাট ওয়ানডে হওয়ার কথা রয়েছে। এ বছর অর্থাৎ ২০২২ সালে এশিয়া কাপের একটি আসর নির্ধারিত ছিল অনেক আগে থেকেই। 

মন্তব্য করুন