দাপুটে জয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা
০৯:১০ পিএম | ২০ মার্চ, ২০২২
ইতিহাস গড়া জয় দিয়ে সিরিজ শুরু করা টাইগাররা দ্বিতীয় ওয়য়ানডের আগে মানসিকভাবে ছিল চাঙ্গা। নিজ দেশে আন্ডারডগ না হলেও মানসিক দিক থেকে পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়ান্ডারার্সে স্বাগতিকদের অল আউট মনোভাব ৭ উইকেটের জয়ে সমতায় ফিরেছে সিরিজ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু সিদ্ধান্ত নিলেও ওয়ান্ডারার্সের ব্যাটিং স্বর্গ ভুলভাবে ধরা দিল সফরকারীদের। মাত্র ৩৫ রানেই নেই প্রথম ৫ ব্যাটসম্যান। তামিম ইকবাল, সাকিব আল হাসান , লিটন দাস, ইয়াসির আলী ও মুশফিকুর রহিমের দ্রুত চলে যাওয়ায় নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে। খাদের কিণারা থেকে দলকে তুলে আনার চেষ্টা করেন রিয়াদ ও আফিফ। দুজনের ৬০ রানের জুটি ভাঙে মাহমুদউল্লাহ রিয়াদের ৪৪ বলে ২৫ রানের বিদায়ে।
রিয়াদের পর মেহেদী হাসান মিরাজকে নিয়েআফগানিস্থান সিরিজের সেই স্মৃতি আবারও তাজা করার চেষ্টা করলেন। পারলেনও অনেকটা। সেই জুটিতে আফিফ তুলে নেন ৮৬ রান। ৭২ রান করা আফিফের বিদায়ে জুটি ভাঙে । এরপর মিরাজও ফেরেন সাজঘরে। এই ডান-হাতির ব্যাটে আসে ৪৯ বলে ৩৮ রান। এরপর বাকি ব্যাটাররা রান তুলতে ব্যর্থ হলে বাংলাদেশ ৫০ ওভারে করেন ১৯৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় বার ৫ উইকেট তুলেন রাবাদা। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি নিগিদি, ওয়েইন পার্নেল, তাবারিজ শামসি ও রাসি ভ্যানডার দুসেন।
স্বল্প লক্ষ্য তাড়াইয় নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক ও জানেমান মালান রানের ঝড় তুলেন। ডি কক ২৬ বলে ফিফটি তুলে নেন। দুজন করেন ৮৬ রানের জুটি। ব্যক্তিগত ৬২ রানে আফিফ হোসেনের ক্যাচে সাজঘরে ফেরেন কক। মালানও ফিরেন ২৬ রানে। এরপর আবার অধিনায়ক টেম্বা বাভুমা ভার্নেকে সাথে নিয়ে করেন ৮২ রানের জুটি। বাভুমাকে আফিফ তুলে নিলেও ভার্নে ও ভ্যানডার দুসেন ম্যাচ শেষ করে ফিরেন। ভার্নে অপরাজিত থাকেন ৫৮ রানে।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও আফিফ হোসেন। আগামী ২৩ মার্চ সিরিজ নির্ধারনী ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানে।