তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব
০৫:২৯ পিএম | ২১ মার্চ, ২০২২
পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেটি খেলবেন না সাকিব। এ বিষয়ে দলীয় সূত্র দিচ্ছে স্বস্তির খবর।
সাকিবের ‘মা’ আরও আগে থেকেই অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেজো মেয়ে এরাম ও একমাত্র ছেলেও অসুস্থ। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশে এমনকি সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতেও সাকিবের খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল।
তবে কী পরিবারের পাশে থাকতে দেশে ফিরবেন এ অভিজ্ঞ অলরাউন্ডার? দলীয় সূত্রে জানা যায় বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দেশে ফেরার কোনো সম্ভবনা নেই সাকিবের। খেলবেন সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি।
ছোট মেয়ে এরাম ও ছেলে আইজাহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠাণ্ডা-জ্বরে ভুগছেন। বড় মেয়েকে আলাদা রাখা হয়েছে।