© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড় ব্যবধানে ভারতের কাছে হার বাংলাদেশের

শেয়ার করুন:
বড় ব্যবধানে ভারতের কাছে হার বাংলাদেশের
মোজো ডেস্ক
০৪:১১ পিএম | ২২ মার্চ, ২০২২
হ্যামিল্টনে ভারতের বিপক্ষে নারী বিশ্বকাপের ম্যাচে ১১০ রানে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৩০ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ১১৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশের নারী দল।

২৩০ রানের জবাবে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ দল। ৫ ওভার শেষে স্কোরবোর্ডে কেবল যুক্ত হয় ১২ রান। আর এই চাপের মধ্যে নিজের উইকেট দিয়ে আসেন শারমিন আক্তার। গায়কোয়াডের অফ স্টাম্পের বাইরের বল প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা স্নেহা রানার হাতে ক্যাচ তুলে দেন তিনি। 

ওয়ানডাউনে খেলতে নামে ফারজানা হক ১১ বল খেলেও কোনো রান করতে পারেননি। পূজা বস্ত্রাকারের বলে এলবডব্লিউয়ের ফাঁদে পড়েন ফারজানা। এদিকে অধিনায়ক নিগার সুলতানাও ১১ বলে ৩ রান করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান।

হাঁকান মুর্শিদা খাতুন এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ছক্কা হাঁকান । এই ওপেনার ৫৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। আর সালমা খাতুন ও লতা মণ্ডল
৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের পক্ষে হাল ধরেন ।

দুজন মিলে জুটি গড়েন ৪০ রানের। ৪ চারে ৩৫ বলে ৩২ রান করে সালমা আউট হলে এই জুটি ভেঙে যায়। ঝুলান গোস্বামীর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। ৪৬ বলে ২৪ রান করে ফেরেন লতা মণ্ডল। 

মন্তব্য করুন