© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসি জানাচ্ছে মুজিব উর রহমান বাংলাদেশের

শেয়ার করুন:
আইসিসি জানাচ্ছে মুজিব উর রহমান বাংলাদেশের
মোজো রিপোর্ট
০৪:০৭ পিএম | ২৩ মার্চ, ২০২২
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি হালনাগাদ করেছে প্লেয়ার্স র‍্যাংকিং। যেখানে ওয়ানডে র্যাং কিংয়ের সেরা দশ বোলারের তালিকা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে।

আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের পাশে বসিয়ে দিয়েছে বাংলাদেশের পতাকা। র্যাং কিংয়ে পাঁচ নম্বরে থাকা মুজিবের রেটিং পয়েন্ট ৬৮১। তালিকায় বাংলাদেশের একমাত্র বোলার মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকায় প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা মিরাজ রয়েছেন সেরা দশের ৭ নম্বরে। এক নম্বরে থাকা কিউই পেসার ট্রেন্ট বোল্টের রেটিং পয়েন্ট ৭৩৭। দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। এই অজি পেসারের রেটিং পয়েন্ট ৭০৯। তিন নম্বরে ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস।

এর আগেও আইসিসি এমন ভুল করেছিল। চলতি মাসের ২ তারিখে বোলারদের র‍্যাংকিং প্রকাশ করতে গিয়ে মেহেদী মিরাজকে পরিচয় করিয়ে দেন আফগানিস্তানের বোলার হিসেবে।

মন্তব্য করুন