© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ফিরলেন আরো তিন ক্রিকেটার; মুস্তাফিজ গেলেন আইপিএলে

শেয়ার করুন:
দেশে ফিরলেন আরো তিন ক্রিকেটার; মুস্তাফিজ গেলেন আইপিএলে
মোজো ডেস্ক
০৩:৩৫ পিএম | ২৫ মার্চ, ২০২২
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আজ (শুক্রবার) দেশে ফিরেছেন তিন ক্রিকেটার। তারা হলেন আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ আর নাসুম আহমেদ। 

এই তিন ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছান শুক্রবার সকাল সাড়ে ৯টায়।

মূলত টেস্ট দলে না থাকায় ফিরে এসেছেন ওয়ানডে দলের এই তিন ক্রিকেটার। কয়েকদিন বিশ্রামের পর চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজ নিজ দলে যোগ দেবেন তারা।

এদিকে দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন মুস্তাফিজুর রহমানও। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) অংশ নিতে বৃহস্পতিবার সেখান থেকে সরাসরি ভারতে যান তিনি।

এর আগে বৃহস্পতিবার দেশে ফিরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট স্কোয়াডে থাকলেও পারিবারিক কারণে ফিরে আসেন তিনি।  

মন্তব্য করুন