© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার জয়

শেয়ার করুন:
আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার জয়
মোজো ডেস্ক
১২:১১ এএম | ২৭ মার্চ, ২০২২
আইপিএলের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় কলকাতার। ৯ বল হাতে রেখেই জয় পেয়েছে শাহরুখের দল। 

টসে হেরে ব্যাট করতে নেমে চেন্নাই ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে নেয় ৩৫ রান। ২১ বলে ২ চার ও ২ ছক্কায় ২৮ করে ফিরেন উথাপ্পা। ১১ ওভারে ৬১ রান তুলতেই ৫ উইকেট নেই চেন্নাইয়ের।

তবে উইকেটে তখন বর্তমান অধিনায়ক রবীন্দ্র জাদেজা ও সাবেক অধিনায়ক ধোনি। চেন্নাইয়ের আশা হয়ে থাকা এ দুই ব্যাটসম্যান কিন্তু রান তুলতেই খাবি খাচ্ছিলেন তখনও।

১৭ ওভার শেষে এ জুটি যোগ করে মাত্র ২৩। তখনও লড়াই করার মতন সংগ্রহ নেই চেন্নাইয়ের খাতায়। শেষ ১৮ বলে ৪৭ রান তুলেছে এ দুই ব্যাটসম্যান। লক্ষ্য দাঁড়ায় ১৩১।

রান তাড়ায় শুরুটা দারুণ হয় কলকাতার। বিনা উইকেতে পাওয়ার প্লেতে ৪৩ তুলেন রাহানে ও আইয়ার। আইয়ার ফিরলে নিতীশ রানা ২১ রান করে স্কোরবোর্ড সচল রাখেন। রানা আউট হলে কিছুটা মন্থর গতিতে এগুতে থাকে কলকাতা।

স্যাম বিলিংসের ২২ বলে ২৫ দলকে এনে দেয় জয়ের কাছেই।  বাকি সময়টা আইয়ার ও জ্যাকসন থেকেই শেষ করে আসেন।   

মন্তব্য করুন