কাতার বিশ্বকাপের ড্র আজ
১১:০০ এএম | ০১ এপ্রিল, ২০২২
কাতার এক্সিবিশন সেন্টারের দিকে আজ সারা বিশ্বের নজর। ফুটবল বিশ্বের সব আগ্রহের কেন্দ্রবিন্দু সেই সেন্টারকে ঘিরেই। শুক্রবার রাত দশটায় এখানেই বিশ্বকাপের গ্রুপ ভাগ্য নির্ধারন হবে ৩২ জাতিরর। মোট আট গ্রুপে জায়গা হবে ৪টা করে দলের। এখন অব্দি এই মহারণে ২৯ দেশ নিশ্চিত করেছে নিজেদের জায়গা। বাকি তিন দেশের নাম নির্ধারণ হবে ১৪ জুনের মধ্যে।
আরব আমিরাতের সাথে অস্ট্রেলিয়ার লড়াই হবে ৭ জুন। যে ম্যাচের দিকে তাকিয়ে আছে পেরু। পেরু ও এএফসি প্লে অফ ফাইনাল বিজয়ী দুই দলের খেলা হবে আগামী ১৩ অথবা ১৪ জুন। চ্যাম্পিয়নরে জয়াগা হবে বিশ্বকাপে, ড্র তে তাকবে পট ফোরে।
অপরদিকে কনকাফ আর ওএফসি প্লে অফের জন্য অপেক্ষা করছে নিউজিল্যান্ড -কোস্টারিকা। চ্যাম্পিয়ন দল জায়গা করে নেবে বিশ্বকাপ ড্রয়ের পট ফোরে।ইউরোপিয়ান কোয়ালিফায়িং প্লে অফ থেকে আসবে একটা দেশ। যেখানে ওয়েলস অপেক্ষা করছে স্কটল্যান্ড অথবা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য। আসছে জুনে গ্লাসগোতে মাঠে গড়ানোর কথা রয়েছে স্কটলান্ড ইউক্রেন ম্যাচ। যে ম্যাচ নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।
শুক্রবার ২ হাজার অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। গেলো ৩১ মার্চ প্রকাশিত ফিফার রেঙ্কিং অনুসারে সাজানো হবে ফিকশ্চার। স্বাগতিক দেশ হিসেবে ড্রয়ের জন্য কাতার থাকবে পট ওয়ানে, যেখানে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা স্পেন পর্তুগালসহ যথারীতী আট দল।
বিশ্বকাপ ড্রয়ের পট টু তে জার্মানী, উরুগুয়ে, মেক্সিকো, নেদারল্যান্ডস সহ আট দল। পট থ্রিতে রয়েছে সাউথ কোরিয়া, জাপান, পোল্যান্ড, ইরান, সেনেগালসহ আট দল। ড্রয়ের জন্য পট ফোরে আছে ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদিআরব ও ঘানার সাথে অনির্ধারিত তিন দল।
বিশ্বকাপ ড্রয়ের পরই প্রকাশিত হবে ফিকশ্চার, স্টেডিয়াম ও কিক অফ টাইম। তবে আগেই নির্ধারিত হয়ে আছে গ্রুপ স্টেজে প্রতিদিন মাঠে গড়াবে ৪টি করে ম্যাচ। ফার্স্ট কিকঅফ ২১ নভেম্বর, ফাইনাল ১৮ ডিসেম্বর।