© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ টেস্ট খেলতে আসছে শ্রীলঙ্কা

শেয়ার করুন:
২ টেস্ট খেলতে আসছে শ্রীলঙ্কা
মোজো ডেস্ক
১২:৫৬ পিএম | ০১ এপ্রিল, ২০২২
টেস্ট চ‍্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।  চট্টগ্রাম ও ঢাকায় এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরকারী দল ঢাকা এসে বন্দর নগরী চট্টগ্রামে চলে যাবে।

এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেবে ১১ মে । জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু প্রথম টেস্ট। তারপরেই দল ফিরবে ঢাকা। হোম অব ক্রিকেটে ২৩ মে শুরু হবে শেষ টেস্ট।

গত বছর টেস্ট চ‍্যাম্পিয়নশিপের অধীনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে দুই টেস্টে হার বাংলাদেশের। তার পরে নিউ জিল্যান্ড সিরিজ়ে ১-১ ব্যবধানে ড্র।

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের এই রাউন্ডে দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম সিরিজ খেলছেবাংলাদেশ, যার মধ্যে প্রথম টেস্ট চলছে এখন। এরপর সবশেষ সিরিজে  দল যাবে ওয়েস্ট ইন্ডিজে।

মন্তব্য করুন