© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিলির পাহাড়সম রেকর্ড

শেয়ার করুন:
হিলির পাহাড়সম রেকর্ড
মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ০৩ এপ্রিল, ২০২২
নারী বিশ্বকাপের  ফাইনালে অজিরা একের পর এক রেকর্ড ভেঙেছে। আর যিনিই এ সব রেকর্ড ভাঙার পেছনে নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন অ্যালিসা হিলি। ১৩৮ বলে তিনি করেছেন ১৭০ রান করে জন্ম দিয়েছেন নতুন ইতিহাস। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

ছেলে-মেয়েদের বিশ্বকাপ ফাইনালের ক্রিকেট ইতিহাস মনে করলে অ্যালিসার কাছাকাছি রেকর্ড ছিল অ্যাডাম গিলক্রিস্টের। ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রান করেছিলেন তিনি। ১৪ বছর পর একমাত্র নারী ক্রিকেটার হিসেবে অ্যালিসা সেই রেকর্ড ভাঙ্গেন, গড়েন অনন্য এই কীর্তি। 

অ্যালিসার ব্যাটিং ছিল রোলার কোস্টারের মতন। যখন প্রয়োজন ছিল ধীরেসুস্থে খেলেছেন, যখন প্রয়োজন পড়েছে গতি বাড়িয়েছিলেন। ফিফটি করতে খেলেছিলেন ৬২ বল। পরের ৫০ করতে খেলেন ৩৮। পরের ৭০ রান করেন ৩৮ বল খরচ করে। এতেই বনে যান ইতিহাস, নাম লেখান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের ইনিংসে। নারী ও পুরুষ দুই ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের এই ১৭০ রানের ইনিংস ভেঙে দেয় স্যার ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিংদের রেকর্ডও। সংবাদটি প্রকাশের সময়স্যার ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিংদেরকে পেছনে ফেলেছেন আরেক ফাইনালিস্ট দল ইংল্যান্ডের নাতালি রুথ সিভার। ১২১ বলে তিনি করেন ১৪৮।

এরই সাথে নারীদের একটি বিশ্বকাপে সর্বোচ্চ ৯ ম্যাচে ৫০৯ রান করার মাইলফলকও স্পর্শ করেন তিনি। তারপরে আছেন তারই সতীর্থ রাচেল হায়নেস (৪৯৭)। আরও একটি রেকর্ড তার ঝুলিতে জমা পড়েছে। নারী ক্রিকেটারদের মধ্যে তিইনি একমাত্র ক্রিকেটার যিনি সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করেন।

দল হিসেবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেটেরও হয়েছে কয়েকটি রেকর্ড। নারী বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ সংগ্রহের তালিকায় উঠে আসে অজিরা। আর যেকোনো বিশ্বকাপের ফাইনালে যা দ্বিতীয় সর্বোচ্চ। নারী বিশ্বকাপের ফাইনালে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়ে দলটি। হিলি ও হায়নেস করেন ১৭৫ বলে ১৬০ রানের ওপেনিং জুটি।

মন্তব্য করুন