© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দা হানড্রেড’-এ নেই সাকিব

শেয়ার করুন:
‘দা হানড্রেড’-এ নেই সাকিব
মোজো ডেস্ক
০৩:১০ পিএম | ০৬ এপ্রিল, ২০২২
আইপিএলের পর ‘দা হানড্রেড’-এ তৃতীয়বারের মতন দল পেলেন না সাকিব আল হাসান। একশ বলের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে সাকিবসহ ড্রাফটে নাম দেয়া ৯ জনের কেউই দল পাননি সোমবারের ড্রাফটে।

বাংলাদেশি খেলোয়াড়েরা হলেন তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার। এদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব।

ড্রাফটে  বিদেশি কোটায় ১৬ দেশ থেকে নাম দিয়েছিলেন ২৮৪ জন ক্রিকেটার। যেখানে ১৭ বিদেশি খোলোয়াড়সহ দল পেয়েছেন মোট ৪২ জন।

আগামী ৩ অগাস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্টে।

মন্তব্য করুন