© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মারা গেছেন সাকিবের শাশুড়ি

শেয়ার করুন:
মারা গেছেন সাকিবের শাশুড়ি
মোজো রিপোর্ট
০১:৩২ পিএম | ০৯ এপ্রিল, ২০২২
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে হার মানলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি ও উম্মে আহমেদ শিশিরের মা নার্গিস বেগম।

শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, আজ গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সাকিব যুক্তরাষ্ট্রে থাকায় দেশে আসতে পারছেন না। সেখানে মেয়েকে একা রেখে দেশে আসা সম্ভব নয় তার।

২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মারা যান সাকিবের শ্বশুর মুমতাজ আহমেদ। তখন দেশে ছিলেন সাকিব। অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা দেখতে পারেননি তিনি।

মন্তব্য করুন