© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফলোঅনের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের

শেয়ার করুন:
ফলোঅনের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের
মোজো ডেস্ক
১০:২৮ এএম | ১০ এপ্রিল, ২০২২
তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্তর জুটিটা জমেছিল বেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুইজন চাপ তৈরি করেন দক্ষিণ আফ্রিকা শিবিরে। এই পার্টনারশিপ ভাঙতে একের পর বোলার পরিবর্তন করেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তাতে সফল হলেন তিনি।

ভিয়ান মুল্ডার তামিমকে ফেরাতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষে ফলোঅনের শঙ্কায় অধিনায়ক মুমিনুল হকের দল।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ১৩৯ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে এখনো ৩১৪ রানে পিছিয়ে টাইগাররা। ফলোঅন এড়াতে হলে অন্তত ২৫৪ রান করতে হবে সফরকারীদের, অর্থাৎ এখনো প্রয়োজন ১১৫ রান। এ অবস্থায় দাঁড়িয়ে যা শুধু কষ্টকরই নয়, বেশ চ্যালেঞ্জিং।

এই চ্যালেঞ্জ জিততে আগামীকাল (রোববার) ম্যাচের তৃতীয় দিনে মুশফিকুর রহিম ৩০ আর ইয়াসির আলি রাব্বি ৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। হাতে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

৫ উইকেট হারিয়ে ২৭৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দাপুটে ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে এই সেশনে যোগ করে ১০৬ রান। দ্বিতীয় সেশনে বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হলেও প্রোটিয়াদের স্কোর বোর্ডে জমা হয় আরো ৬৯ রান। প্রথম ইনিংসে মোট সংগ্রহ দাঁড়ায় ৪৫৩ রান। বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৬ উইকেট। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে দেড়শ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি

মন্তব্য করুন