© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

শেয়ার করুন:
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা
মোজা ডেস্ক
০৩:৩৮ পিএম | ১৯ মে, ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও ঢাকা টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।  

শ্রীলঙ্কার বিপক্ষে ১ম টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে চোট পান শরিফুল। মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ এ অনুষ্ঠেয় টেস্ট ম্যাচের জন্য শরিফুলের বদলি হিসেবে কাউকে নেওয়া হয়নি। ঢাকা টেস্টের স্কোয়াডে দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আগামী ২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে। 

মাথায় আঘাত কিংবা করোনাভাইরাসজনিত সমস্যা না হওয়ায় এই ম্যাচে কোনো বদলি খেলোয়াড়ও নামাতে পারবে না বাংলাদেশ। যেমনটা বিশ্ব ফার্নান্দোর বেলায় পেয়েছে লঙ্কানরা। তবে শরিফুলের জায়গায় দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং করছেন ইয়াসির আলি রাব্বি।

নিচে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড: 

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।

মন্তব্য করুন