© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড্র হলো চট্টগ্রাম টেস্ট

শেয়ার করুন:
ড্র হলো চট্টগ্রাম টেস্ট
মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ১৯ মে, ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। নির্ধারিত সময়ের আগেই শেষ হয় পঞ্চম ও শেষ দিনের খেলা। দিনে শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ২৬০ রান।

৩৯ রানে ২ উইকেট নিয়ে পঞ্চম ও শেষ দিনের ব্যাটিং শুরু করে লঙ্কানরা। ৪৮ রান করা কুসল মেন্ডিসকে ফেরান তইজুল। প্রথম ইনিংসে ১৯৯ করা অ্যাঞ্জেলা ম্যাথিউস শূন্য রানে তাইজুলের দ্বিতীয় শিকার। ইনিংসে তাইজুলের চতুর্থ শিকার দিমুথ করুণারত্নে মুমিনুলের তালুবন্দী হয়েছেন ৫২ রানে। পরের উইকেটটা নিয়েছেন সাকিব। ধননজয়া ডি সিলভা ফিরেছেন মুশফিকের হাতে ক্যাচ দিয়ে।

প্রথম দুই সেশন মিলিয়ে ৪ উইকেট নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল টাইগাররা। তবে, চান্দিমাল ও ডিকভেলার ব্যাটে ভর করে ৬ উইকেটে ২৬০ রানে দিন শেষ করে শ্রীলঙ্কা।

এরআগে, নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৯৭ ও বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪৬৫ রান।   


মন্তব্য করুন