© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাঙা আঙুল নিয়ে বোলিং করেও ঢাকা টেস্ট থেকে বাদ নাঈম

শেয়ার করুন:
ভাঙা আঙুল নিয়ে বোলিং করেও ঢাকা টেস্ট থেকে বাদ নাঈম
মোজো ডেস্ক
০৩:৩৭ পিএম | ২০ মে, ২০২২
চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার বিপক্ষে নিজের বোলিংয়ে নিজেই ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। ম্যাচের চতুর্থ দিন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের স্ট্রেট ড্রাইভ থামাতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি।

এক্স রে করানোর পর জানা গেছে, নাঈমের আঙুলটি ভাঙা। এই ভাঙ্গা আঙুল নিয়েই চট্টগ্রাম টেস্টের শেষ দিন বোলিং করে গেছেন তরুণ এই অফ স্পিনার। বিসিবি মেডিকেল টিমের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় দীর্ঘ ১৫ মাস পর চট্টগ্রাম টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই অফ স্পিনার। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেটের দেখা পাননি।

মন্তব্য করুন