বিমানবন্দরে নেমেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসি চেয়ারম্যান
০৮:২২ পিএম | ২২ মে, ২০২২
দুই দিনের সফরে রোববার (২২ মে) বাংলাদেশে এসে পৌঁছেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে। ঢাকায় পৌঁছেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করতে পূর্বাচল চলে যান গ্রেগ বার্কলে। সফরকালে বার্কলে বিসিবি’র নানান কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।
এর আগে দুপুর ১টা ৫ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল(র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে দুপুর ১টা ৫ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল(র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিসিবি বার্কলের সৌজন্যে সন্ধ্যায় খাবারের আয়োজন করছে। আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম সেশন মাঠে বসে দেখার কথাও রয়েছে তার।
এরপর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে হেলিকপ্টারে চলে যাবেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে থেকে ফিরবেনও হেলিকপ্টারে।
২৪ মে সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দ্যেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। বার্কলের সফরসঙ্গী হবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তাদের উভয়েরই আইপিএলের প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ দেখার কথা রয়েছে।